banglahour

নারী ফুটবল দলের ইতিহাস গড়া সাফল্যে প্রধান উপদেষ্টার অভিনন্দন

খেলা | সাজেদা পারভীন, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১১:৪৩ অপরাহ্ন

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।

তিনি আরও বলেন, এই অসাধারণ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা দলটির কোচ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের এই জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এই ধারা অব্যাহত থাকুক, এটিই জাতির প্রত্যাশা।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিতে যাচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল