
(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৩:১০ পূর্বাহ্ন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সবুজ পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ বছরও গ্রহণ করেছে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম। আজ সোমবার (৩০ জুন) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে বিমান বাহিনী সারা দেশে তাদের ঘাঁটি ও ইউনিটসমূহে একযোগে ফলজ, বনজ ও ঔষধিগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ গাছের চারা রোপণের মাধ্যমে এই উদ্যোগে অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর দপ্তরের পরিচালকবৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ ও গ্রীন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই কর্মসূচী তারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাহিনীর অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।