banglahour

পিআর পদ্ধতিতে নির্বাচন আরেকটি ষড়যন্ত্রের মূলধাপ: শরীফুল আলম

রাজনীতি | সোহেল চৌধুরী,প্রতিনিধি: কিশোরগঞ্জ

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৬ অপরাহ্ন

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সরকারের নতুন ষড়যন্ত্রের অংশ— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কার্যালয়ে আয়োজিত রক্তদান, ব্লাড গ্রুপিং ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই পদ্ধতি দেশের গণতন্ত্র ধ্বংসের আরেকটি চক্রান্ত মাত্র। চব্বিশের গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক— ষড়যন্ত্রের রাজনীতি রুখে দেওয়া।”

অনুষ্ঠানটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করা হয় এবং নতুনদের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন—
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,
সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও জাহাঙ্গীর আলম মোল্লা,
ডা. আতিকুল সারোয়ার,
এড. জালাল উদ্দিন,
ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডা. এস. কে. এম. নাজমুল হাসান,
সাংগঠনিক সম্পাদক মীর সাদ সৈকতসহ আরও অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল