
(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন
বিদেশগামী কর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও অভিবাসন সংক্রান্ত কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
সভায় অভিবাসন কার্যক্রমে জড়িত বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা হয়:
বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ
অভিবাসীদের জন্য সেবা নিশ্চিতকরণ
প্রতারণা প্রতিরোধ ব্যবস্থা
দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের প্রস্তুতি
সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস বলেন,অভিবাসন দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এটি শুধু ব্যক্তিগত নয়, দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই অভিবাসন কার্যক্রমে সুষ্ঠু সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সভা শেষে অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর, মানবিক ও ফলপ্রসূ করতে জেলা পর্যায়ে বিভিন্ন বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নড়াইলের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, এনজিও ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা
স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ