banglahour

ভাষার মাসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিলেন হাইকোর্ট

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১:২৪ অপরাহ্ন

ঢাকা: শুরু হল ভাষায় মাস ফেব্রুয়ারি। এ মাসে ভাষা শহীদদে সম্মান জানিয়ে বাংলা ভাষায় রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো:  খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ ১ ফেব্রুয়ারি। ভাষার মাস শুরু। তাই ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও রিটের পক্ষে আইনজীবী মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল