banglahour

পটুয়াখালীর টেংরাখালীতে কোস্ট গার্ডের অভিযান অবৈধ চিংড়ি রেণু জব্দ

অপরাধ | মুজাহিদ প্রিন্স,প্রতিনিধি, পটুয়াখালী

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৬ অপরাহ্ন

পটুয়াখালীর টেংরাখালী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের ১ কোটি ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কুয়াকাটা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাকটি থেকে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৬৫ লক্ষ টাকা।

 

তবে, চিংড়ি রেণুর প্রকৃত মালিক শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকচালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সমস্ত চিংড়ি রেণু লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় তাদের ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল