banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোজেঁর৷ ১ দিন পর যুবরকের মরদেহ উদ্ধার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোজেঁর ১ দিন পর জাহাঙ্গীর মিয়া (৪০) নামে যুবরকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর শহরের বড়খারচর গ্রামের দুঃ খু মিয়ার পুত্র। নিহতের পারিবারিক সুত্রে জানাযায় নিহত জাহাঙ্গীর মিয়া গতকাল বুধবার বিকাল থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাঁখোজি করে ও তাকে পায়নি। আজ বিকালে ফুটবল খেলতে গিয়ে তারই গ্রামে ঘাসক্ষেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কিশোররা দেখে। পরে এ খবর নিহতের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট করে মরদেহ থানায় নিয়ে যায় । নিহতের স্বজনরা জানান, পূর্ব পরিকল্পিত ভাবে জাহাঙ্গীর কে হত্যা করা হয়েছে । তারা সুষ্ঠু তদন্ত করে ঘাতকদের ফাসিঁর দাবী জানান। পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে গলায় রশি বেধেঁ পিছন দিক থেকে চাকু দিয়ে আঘাত করার ফলে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গেছে। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন (পিপিএম) জানান,মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল