
(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ অপরাহ্ন
পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪জুলাই) সকাল পৌনে সাতটার দিকে মৎস্যবন্দর মহিপুরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন মহিপুর-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়েছিল মরদেহটি।
স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, সকালে পায়চারি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি, পরে কাছে গিয়ে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেই, মহিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে, সনাক্তের কাজ চলছে।