banglahour

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ সীসা কারখানায় তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড

অপরাধ | জহির রায়হান, প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৩:১৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পরিচালিত একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই অবৈধভাবে সোনারামপুর এলাকায় সীসা গলানোর কারখানা পরিচালনা করে আসছিল অভিযুক্তরা। কারখানাটি থেকে সীসা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এতে পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছিল।

তিনি আরও জানান, অভিযানে কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল