
(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৫:০৭ অপরাহ্ন
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাঘর এলাকায় আওয়ামী লীগ নেতা পরিচয়ধারী এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ এনেছে এক ভুক্তভোগী পরিবার।
ঘটনার বিচার না পেয়ে শুক্রবার (৪ জুলাই) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শরীফা আক্তার ও তার স্বামী দুলাল মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফা আক্তার বলেন, “এলাকার আওয়ামী লীগ নেতা হোসেন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। আমরা প্রতিবাদ করায় তিনি ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে হামলা চালায়, ভাংচুর ও লুটপাট করে। আমাদেরকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে।তিনি অভিযোগ করেন, ঘটনার পর আমরা সদর মডেল থানায় মামলা করতে গেলে থানার এক পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার সুপারিশের কারণে মামলা গ্রহণ করা সম্ভব নয়। ফলে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
শরীফা আক্তার সংবাদ সম্মেলনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন, “আমাদের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।