
(১ বছর আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ৬:১০ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইজাজ আহমেদ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার বানাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইজাজ আহমেদ উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই মোফাজ্জল হোসেন, এএসআই রাসেল খান, এএসআই জসিম উদ্দিন ও এএসআই শাহিন হোসেন। অভিযানে বানাতি বাজারে মাদক কেনাবেচার সময় ইজাজের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ইজাজ আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল। এবারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।স্থানীয় সূত্রে জানা গেছে, ইজাজ দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।