banglahour

মৌসুমি বায়ু সক্রিয়তায় উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সারাদেশ | মনিরুল ইসলাম, পটুয়াখালী

(১০ মাস আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ১:২৩ অপরাহ্ন

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবীরা।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কুয়াকাটা উপকূলে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। ফলে জেলেদেরকে গভীর সমুদ্র এড়িয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এছাড়াও, পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এজন্য এসব নদীবন্দরকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, এসময় জনগণকে সতর্ক থাকতে ও প্রয়োজন ছাড়া বাহিরে না যেতে, বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সার্বক্ষণিক খবরে নজর রাখতে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল