
(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ১:৩৪ অপরাহ্ন
ঢাকার ধামরাই উপজেলায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মুরাদ হোসেন কালা (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত মুরাদ হোসেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তাকে গতকাল রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।এই মামলার আরেক আসামি ফারুক হোসেন (৪৪), পিতা মৃত ওফাজ উদ্দিন বেপারী, একই ইউনিয়নের বাসিন্দা। তাকে এখনও গ্রেফতার করা যায়নি, তবে অভিযান চলমান রয়েছে।ভুক্তভোগী নারী জানান, গরুর ফার্ম স্থাপনের জন্য ৩০ লাখ টাকার ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে অভিযুক্তরা তার কাছ থেকে প্রথমে ৩ লাখ টাকা নেন। এরপর গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে প্রধান আসামি মুরাদ হোসেন তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকারফারুক হোসেনের বাসায় নিয়ে যান এবং সেখানে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।পরবর্তীতে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে ফারুক হোসেনও তার বাসায় ডেকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন, সর্বশেষ ঘটনা ঘটে ২৪ জুন পাঠানটোলা এলাকায়।এ বিষয়ে আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী নারী ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করে।ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাই। একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যজনকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।