banglahour

খুলনায় অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

অপরাধ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৭:৪৫ অপরাহ্ন

খুলনা জেলার তেরখাদা থানা এলাকার আনন্দনগর থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে অপহরণকারী তানজিদ ফকির (২০) কে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। তিন বছর আগে তার সঙ্গে অভিযুক্ত তানজিদ ফকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পরিবার তানজিদকে সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করে। তবে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তানজিদ।গত ৩ জুলাই বিকেলে আনন্দনগর এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় তানজিদ ফকির। ঘটনার পর পরই ভিকটিমের পরিবার তেরখাদা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে।এরপর ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) অনুযায়ী থানায় একটি মামলা রুজু হয় এবং বিশেষ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল