
(১ বছর আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৯:৪০ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় ধানের বীজ ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—স্থানীয় মোস্তফা আকন্দ (৫০) ও তাঁর ছেলে আব্দুল্লাহ আকন্দ (১৮)।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মোস্তফা আকন্দ তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ির পাশের জমিতে ধানের বীজ ফেলতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার।স্থানীয়রা জানান, একসঙ্গে বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।