
(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৭:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, "দেশের সংকট এখনও কাটেনি। গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনা ফ্যাসিস্ট সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে বিএনপির কোনো বিকল্প নেই।রোববার (৬ জুলাই) ধামরাই উপজেলার নান্নার ও রোয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাটি অনুষ্ঠিত হয় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে।মুরাদ আরও বলেন,আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। গত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই, যেটা শেখ হাসিনা ধ্বংস করেননি। এখনো গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় না পড়ে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করুন।নান্নার ইউনিয়ন বিএনপি’র সভায় সভাপতিত্ব করেন হারুনুর রশীদ হারুন রোয়াইল ইউনিয়ন বিএনপি’র সভায় সভাপতিত্ব করেন ইদ্রিছ আলী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
অধ্যাপক এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, আনসার আলী, খন্দকার আইয়ুব, লোকমান দেওয়ান, আসিফুর রহমান খান মিলন, ও মুরাদ বিশ্বাস উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন রাষ্ট্র সংস্কারের দাবিতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, যার আওতায় দেশের বিভিন্ন স্থানে মতবিনিময়, সভা ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।
এই সভাটিও ছিল সে রকম একটি অংশ, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সাংগঠনিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।