banglahour

গোবিন্দগঞ্জে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

অপরাধ | গোপাল, মোহন্ত,প্রতিনিধি,গাইবান্ধা ।

(১ বছর আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:২৪ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শাহানারা বেগম (৪৫) এবং বুলু মিয়া (৩৮)। তাদের মৃত্যুকে রহস্যজনক মনে করছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রাম থেকে শাহানারার মরদেহ এবং শিবপুর ইউনিয়নের সরদারহাট কানি পাড়া গ্রামের বুলু মিয়ার মরদেহ তার মেয়ের কবরের পাশ থেকে কবরস্থানে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বুলু মিয়ার শরীরে মাটি মাখানো ছিল বলে জানা গেছে। নিহত শাহানারা বেগম ওই গ্রামের বকুল মিয়ার স্ত্রী এবং কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ পলুপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বুলু মিয়া মোকলেছ মণ্ডলের ছেলে। শাহানারার বাবার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত রোববার দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু পরদিন সকালে তার মৃত্যুর খবর আসে। শাহানার স্বজনরা জানান, তার গলায় কালো দাগ দেখা গেছে। তাদের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করে পরে ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, দু’জনের মৃত্যুই রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল