banglahour

কুয়াকাটায় একাধিক মাদক মামলার আসামি নিজ বাসা থেকে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার

অপরাধ | মনিরুল ইসলাম, প্রতিনিধি, কুয়াকাটা ।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৫০ পূর্বাহ্ন

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর এলাকায় পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি সুমন হাওলাদার (৩৯) কে নিজ বাড়ি থেকে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার পুলিশ তার নিজ বাসা অপদা কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ৬৫ গ্রাম।গ্রেফতারকৃত সুমন হাওলাদার মহিপুর এলাকার বাসিন্দা তৈয়ব আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সে মহিপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৪০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল