
(১০ মাস আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৩৯ অপরাহ্ন
মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, উন্নততর গ্রেড প্রদান এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অংশ হিসেবে। দাবিসমূহের মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান সংযুক্ত করা ১৪তম গ্রেড প্রদান এবং ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের জন্য ১১তম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান ধারাবাহিকভাবে পদোন্নতি ও উন্নততর গ্রেড নিশ্চিত করা স্বাস্থ্য সহকারীদের দক্ষতা ও অবদান বিবেচনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানো অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, সভাপতি, চুয়াডাঙ্গা জেলা শাখা মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক, জেলা শাখা রবিউল ইসলাম, সভাপতি, সদর উপজেলা শাখা ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা শাখা ওয়ালিদুর রহমান, সভাপতি, দামুড়হুদা উপজেলা শাখা মশিউর রহমান, সভাপতি, জীবননগর উপজেলা শাখা সহ চুয়াডাঙ্গা জেলার শতাধিক মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারী। বক্তারা বলেন,১৯৭৯ সাল থেকে জীবন ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছি। অথচ সরকার আজও আমাদের ন্যায্য অধিকার দেয়নি। পশু হাসপাতালের কর্মচারীরাও যেখানে পদোন্নতি পেয়েছেন, সেখানে আমরা বছরের পর বছর একই গ্রেডে। এটা চরম বৈষম্য।তারা আরও বলেন, এসব দাবির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন। স্বাস্থ্য সহকারীদের ব্যানার হাতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে
???? সংক্ষিপ্ত বিবরণ:
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন ও চাকরি কাঠামোতে বৈষম্য দূর করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।