banglahour

মুক্তাগাছায় ১৩ শ্রমিককে মৃত্যুকালীন কল্যাণ ফান্ড প্রদান

সারাদেশ | রিপন সারওয়ার, প্রতিনিধি, ময়মনসিংহ ।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলার ঐতিহ্যবাহী মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ জন শ্রমিকের পরিবারকে আংশিক মৃত্যুকালীন কল্যাণ ফান্ড প্রদান করা হয়েছে।সোমবার (৮ জুলাই) দুপুরে মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ তহবিল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রধান আহ্বায়ক মোঃ সুলতান মাহমুদ বাবুল। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ মিয়া, মোঃ রুহুল আমীন দারা ও মোঃ হারুন অর রশিদ। বক্তারা বলেন, পূর্বের কমিটি আমাদের উপর প্রায় ১০ লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে। এ অবস্থায় কল্যাণ তহবিল স্থগিত রাখতে বাধ্য হলেও, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও কার্যক্রম চালু করা হয়েছে। তারা আরও জানান, ৫ আগস্টের পর থেকে আয়ের উৎস সংকুচিত হয়ে পড়ে, ফলে কিছু সময়ের জন্য কল্যাণ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। তবে শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ইউনিয়ন আগামীতে নিয়মিত ও সঠিকভাবে কল্যাণ ফান্ড বিতরণের ঘোষণা দিয়েছে। স্থানীয় শ্রমিক সমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দুঃসময়ে অনেক বড় ভরসা। এতে শ্রমিকদের প্রতি সংগঠনের দায়বদ্ধতা প্রমাণিত হয়েছে। অনুষ্ঠান শেষে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল