banglahour

খুলনায় স্বাস্থ্য সহকারীদের ৩ ঘণ্টার অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:৪০ অপরাহ্ন

১৪তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানসহ ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সামনে। খুলনার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা সকাল সাড়ে ৭টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমবেত হন। মাঝারি বৃষ্টিকে উপেক্ষা করে তারা সকাল ৮টায় অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, এস.এম. কালাম এবং এস. আফজাল।বক্তারা বলেন,স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো আমাদেরকে উপযুক্ত গ্রেড ও মর্যাদা দেওয়া হয়নি। দীর্ঘদিনের বৈষম্যের অবসান ও ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবিও বাস্তবায়ন করতে হবে। বক্তারা আরও জানান, তাদের ৬ দফা দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ অবস্থান কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই স্বাস্থ্য সহকারীদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল