banglahour

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | সাজেদা পারভিন, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(১ বছর আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান (President of Defence Industry Agency) প্রফেসর হালুক গোরগুন (Professor Haluk Görgün) ও তাঁর প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ। তারা সম্ভাব্য কারিগরি সহযোগিতা, প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনসহ দ্বিপাক্ষিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তুরস্কের দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হলেও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন ও নিজস্ব সক্ষমতা গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রফেসর হালুক গোরগুন জানান, তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে দৃঢ়ভাবে কাজ করতে আগ্রহী এবং ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। সাক্ষাৎ শেষে উভয়পক্ষই ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতার আশা প্রকাশ করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল