
(৩ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৩ অপরাহ্ন
ঢাকা: দেশের প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলক উন্মোচনের পর মোনাজাত করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য শামীম ওসমান ও প্রকল্প সংশ্লিষ্টরা। 
বৃহস্পতিবার (২ জানুয়ারী) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জের রূপগঞ্জ রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো রেললাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি।
এ পাতাল রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা। এর মধ্যে জাপানি ঋণ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে। এই পাতালরেল হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায়।