banglahour

মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

সারাদেশ | এম এ হালিম, প্রতিনিধি,ভৈরব |

(১ বছর আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ২:৪২ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে পৌর শহরের গোয়াতলা গ্রামের সচেতন যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বৃষ্টিপাত উপেক্ষা করে পিপুলিয়া ভুঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মৌলানা হাবিবুর রহমান রেজভী, কাউন্সিলর আলী হোসেন, আলীম উদ্দিন নান্দু মেম্বার, মোঃ গোলাপ মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ জামাল, কামরুল ও ফুলু মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গোয়াতলা গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসা ও জুয়ার আসর চালানো হচ্ছে। এতে করে এলাকার উঠতি বয়সের তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং অনেক পরিবারে অশান্তি নেমে এসেছে।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল