banglahour

দরিদ্র পরিবারের মাঝে শৌচাগার ও টিউবওয়েল বিতরণ

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, প্রতিনিধি, হিলি (দিনাজপুর)

(১ বছর আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ২:৫০ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে ৮৫টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানির জন্য টিউবওয়েলের উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সংস্থার কার্যালয়ে এ উপকরণ তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক।

উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব এবং রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস চার্চের চেয়ারম্যান শ্যামল মার্ডীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগী পরিবারগুলো এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন তারা নিরাপদ পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশনের অভাবে কষ্ট পেতেন। এই সহায়তা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল