banglahour

বাগেরহাটে এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতি

অপরাধ | মনিরুল ইসলাম দুলু, প্রতিনিধি, বাগেরহাট

(১ বছর আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১০:৩৯ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সংঘটিত ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে এক কোটি টাকারও বেশি মূল্যের লুটকৃত মালামাল।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৪ জুলাই গভীর রাতে মুখোশধারী ডাকাত দল ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্থিত কারখানার গোডাউনে হানা দেয়। তারা প্রথমে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে, এরপর ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামা এবং ২.৫ টন তামার তার লুট করে নিয়ে যায়। লুটের মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।

ঘটনার পর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৭ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দুইজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল