banglahour

প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় | সাজেদা পারভীন, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সভার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল