banglahour

ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা

জাতীয় | সাজেদা পারভিন, বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৩ অপরাহ্ন

ফেনী ও নোয়াখালীতে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজার নির্মাণ প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে আরও জানানো হয়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বন্যাকবলিত দুই জেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর রক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা, ত্রাণ বিতরণ ও আশ্রয়কেন্দ্র চালুর মতো পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মনিটরিং এবং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল