banglahour

মোংলা বন্দরে আয় বেড়েছে, ব্যয় কমেছে; ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত

অর্থনীতি | মনিরুল ইসলাম দুলু , প্রতিনিধি, বাগেরহাট ।

(৯ মাস আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৯ অপরাহ্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮৩০টি হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি।

কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০৪.১২ লাখ মেট্রিক টন, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ লাখ মেট্রিক টন। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১,৪৫৬ টিইউজ, যা লক্ষ্যমাত্রার (২০,০০০ টিইইউজ) চেয়ে বেশি। গাড়ি আমদানি হয়েছে ১১,৫৭৯ ইউনিট।

রাজস্ব আয় হয়েছে ৩৪,৩৩৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রা ৩৩,৩৮৭ লাখ টাকার চেয়ে ৯৪৬ লাখ টাকা বা ২.৮৩% বেশি। মোংলা বন্দরের নীট মুনাফা ৬২ কোটি ১০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার (২০ কোটি ৪৬ লাখ) থেকে ২০৩.৪৯% বেশি।

তিনি বলেন, ক্যাপিটাল এবং সংরক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা বৃদ্ধি, নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশবান্ধব চ্যানেল নিশ্চিতকরণ, পুরাতন জলযান প্রতিস্থাপন, নতুন জলযান সংগ্রহ এবং দক্ষ জনবল সৃষ্টি করে বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হবে।

মোংলা বন্দরে বার্ষিক ১৫০০টি জাহাজ হ্যান্ডলিং, ১.৫ কোটি মেট্রিক টন কার্গো এবং ১ লাখ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে। গাড়ি হ্যান্ডলিং সক্ষমতা ২০,০০০ ইউনিট।

মোংলা বন্দরে জাহাজজট নেই এবং কন্টেইনার খালাসে টার্ন এরাউন্ড টাইম ১.৬৬/৪০ ঘণ্টা, অন্যান্য ক্ষেত্রে ৩.৩৭/৭৮ ঘণ্টা, যা আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক কালাচাঁদ সিংহ, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামালসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল