
(১ বছর আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৫ অপরাহ্ন
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় পৃথক অভিযানে চোরাই মালামালসহ দুইজন চোর ও ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।
৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন আবু সুফিয়ান কলোনী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বিভিন্ন পণ্যসহ সালাউদ্দিন মিনা (২৫) ও সাথী (২২) নামে দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে দোকানের চুরি হওয়া—
৫২ পিস সাবান,
৪ প্যাকেট ডিটারজেন্ট পাউডার,
১২ প্যাকেট সার্ফ এক্সেল,
৩৬টি মিনি প্যাক কন্ডিশনার,
১০টি রাজিব চকো চকো বলপেন,
৫১ প্যাকেট বিস্কুট,
১২ প্যাকেট ড্রাই কেক,
৭ প্যাকেট কেক,
১৯ প্যাকেট টেস্টি স্যালাইন,
৪ প্যাকেট টিস্যু,
২ প্যাকেট মশার কয়েল,
৩ বোতল স্পিড,
৩ বোতল ফিজ আপ,
২ বোতল ম্যাক্স কোলা,
এবং ৯টি সিলন ইনস্ট্যান্ট মিল্ক উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই রাতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা মধ্যডাঙ্গা জিন্নাহপাড়া এলাকা থেকে মাদক কারবারি সাব্বির আশফাক (৩১) কে আটক করে পুলিশ। তার পিতা শেখ গোলাম মোস্তফা। অভিযানে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।