banglahour

সিলেটে চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি

অপরাধ | সিলেট প্রতিনিধি ।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১০:৫৬ অপরাহ্ন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি ও উৎমা বিওপি এলাকায় একযোগে চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এছাড়াও সিলেট শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ টাস্কফোর্সের মাধ্যমে চালানো অভিযানে একাধিক গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করা হয়। ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে বিশাল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির এমন অভিযানে সীমান্তবর্তী এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল