banglahour

খুলনায় এনসিপির পদযাত্রা ও সমাবেশে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:০৫ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যেকোনো মূল্যে চাঁদাবাজদের রুখতে হবে। চাঁদাবাজদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। শুক্রবার রাতে খুলনার শিববাড়ী মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে খুলনা শহরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম এবং ডাক্তার তাসনিম জারা। নেতৃবৃন্দ বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি-ই সেই প্ল্যাটফর্ম, যেখান থেকে দেশের চাঁদাবাজ-লুটেরাশ্রয়ী রাজনীতির অবসান ঘটানো সম্ভব।”

পদযাত্রা ও সমাবেশের পাশাপাশি তারা খুলনার বিভিন্ন এলাকায় শহীদদের কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। রাতেই খালিশপুর গোলচত্বরে আরেকটি পথসভায় বক্তৃতা দেন নেতারা। এসময় তাঁরা দাবি করেন, “খুলনা শিল্পাঞ্চলের প্রধান শিল্প পাটকল বন্ধ করার জন্য সরাসরি দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের ভুল নীতির কারণেই হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
তারা আগামীতে ক্ষমতায় এলে খুলনার পাটকলগুলো পুনরায় চালু করার প্রতিশ্রুতিও দেন। নেতৃবৃন্দ দেশজুড়ে এনসিপিতে যোগ দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল