banglahour

ভৈরবে মেরাজ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপরাধ | এম এ হালিম, প্রতিনিধি, ভৈর ।

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ৭:১৩ অপরাহ্ন

ভৈরব উপজেলার জামালপুর গ্রামের মেরাজ মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ডাকাতি মামলা প্রত্যাহার ও তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আহত মেরাজের পরিবার। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমেনা ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মেরাজ মিয়ার স্ত্রী তানজিনা আক্তার এবং তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য সালাম মেম্বার দীর্ঘদিন ধরে মেরাজ মিয়ার ওপর ব্যক্তিগত শত্রুতার জেরে নানা রকম ষড়যন্ত্র করে আসছেন। সংবাদ সম্মেলনে তানজিনা আক্তার জানান, “প্রভাবশালী সালাম মেম্বার তার লোকজন দিয়ে আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি সম্প্রতি আমার স্বামীর ওপর জীবননাশের চেষ্টা চালান। তারা শ্বশুরবাড়িতে এসে মেরাজকে গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মিথ্যা ডাকাতির মামলা দিয়ে পুলিশকে ব্যবহার করে তাকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে সালাম মেম্বার ও তার অনুসারীরা আমার, আমার ননদ ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অব্যাহতভাবে হুমকি, ভয়ভীতি এবং সম্ভ্রমহানির চেষ্টার মতো ভয়াবহ অবস্থানে চলে গেছে। সংবাদ সম্মেলনে মেরাজ মিয়ার পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। একইসঙ্গে তারা সরকার ও প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল