banglahour

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা, প্রতিনিধি, ময়মনসিংহ |

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ৭:১৭ অপরাহ্ন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গেটের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশ শেষে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা ‘এই বাংলায় চাঁদাবাজদের ঠাঁই নাই’, ‘সন্ত্রাস নিপাত যাক’, ‘খুনিদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ডাক্তার তরিকুল ইসলাম, শিক্ষার্থী শফিউল ইসলাম রাহাত, এস কে কিবরিয়া, আসাদুল্লাহিল আলী, ইমরান হোসেন ইমন, মাহি আল শাহরিয়ার, ইয়াকুব, শামীম ও তাবাস্সুম প্রমুখ। বক্তারা বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িতরা দেশের সাধারণ মানুষের জীবনে অশান্তি বয়ে আনছে। যারা মানুষ হত্যা করে ত্রাস সৃষ্টি করে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, এ ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনার বিচার না হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তাই ফ্যাসিবাদবিরোধী নতুন আন্দোলন গড়ে তোলার এখনই সময়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল