banglahour

পটুয়াখালীতে শিশু অধিকার সপ্তাহের সমাপনী

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(৪ বছর আগে) ১২ অক্টোবর ২০২২, বুধবার, ১১:০৬ পূর্বাহ্ন

পটুয়াখালী

পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লহ আল জব্বার এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী পটুয়াখালী কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুল্লাহ সাদীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পটুয়াখালী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম প্রিন্স,সাধারণ সম্পাদক, পটুয়াখালী প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট,পটুয়াখালী। 

সভায় প্রধান অতিথি বলেন, আগামী দিনের বাংলাদেশ বির্নিমান করবে যারা তাদের শতভাগ অধিকার নিশ্চিত করে বেড়ে ওঠার সুযোগ তৈরী করে দিতে হবে। আজকের শিশুরা বুদ্ধিদীপ্ত হলেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হব। 

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল