banglahour

জামালপুরে শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল গঠন

সারাদেশ | আলী আকবর, প্রতিনিধি, জামালপুর ।

(১০ মাস আগে) ১২ জুলাই ২০২৫, শনিবার, ৭:৩৬ অপরাহ্ন

জামালপুর সদর উপজেলার হাজীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সহায়তার জন্য দরিদ্র তহবিল উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভার পর এই তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক ও ইভটিজিং প্রতিরোধে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন এবং তহবিলের মাধ্যমে প্রান্তিক ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল