banglahour

খুলনায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ১০:৫১ পূর্বাহ্ন

খুলনার সোনাডাঙ্গা থানাধীন হোটেল জেড প্যালেসে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে একজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি বিশেষ দল ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাতে পরিচালিত এই অভিযানে হোটেল জেড প্যালেসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় হোটেলের ৭০৬ নম্বর কক্ষ থেকে মো. নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ৪৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক বেলাল খুলনা শহরের ছোট বয়রা (পার্ট-১), বাড়ি নম্বর-১৮৩, বয়রা মেইন রোড এলাকার মৃত কামরুদ্দিনের পুত্র।

অভিযান শেষে আটক আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সঙ্গে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল