banglahour

খুলনায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান

অপরাধ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৮:৪১ অপরাহ্ন

খুলনা মহানগরীর স্টেশন রোড সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতে লেফটেন্যান্ট কমান্ডার এম রাশাদ মাহমুদ অংকনের নেতৃত্বে নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩২৫.৫ লিটার অবৈধ চোলাই মদ জব্দ করা হয়।অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রূপসার দুর্জনী মহল এলাকার আব্দুর রহিম মোল্যার পুত্র রফিকুল ইসলাম (৩০) এবং কাশিপুর এলাকার লিটনের বাড়ির ভাড়াটিয়া মোক্তার মোল্যা (৪১)–কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আটককৃতদের মদসহ খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।নৌবাহিনী ও যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল