banglahour

পাংশায় ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

অপরাধ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৫, রবিবার, ৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৭ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশা উপজেলায় ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার অভিযোগ এনে এক কৃষক পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকাল ৫টায় পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার পাংশা প্রেসক্লাবে ভুক্তভোগী বাবুল সরদারের পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বাবুল সরদারের ভাই মনোয়ার হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, “গত ১২ জুলাই গভীর রাতে যৌথ বাহিনীর সঙ্গে মুখোশধারী কিছু লোক আমাদের বাড়িতে হানা দেয়। তারা সিসি ক্যামেরার তার ছিঁড়ে ডিভিআর মেশিন নিয়ে যায় এবং পরে অবৈধ অস্ত্র পাওয়ার অভিযোগ এনে আমার কৃষক ভাই বাবুল সরদারকে গ্রেফতার করে। এটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন একটি মামলা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। বাবুল সরদারের মেয়ে ফারহা প্রভা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। আমি প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাবুল সরদারের ভাই ফিরোজ উদ্দিন ও মনোয়ার হোসেন, ভগ্নিপতি আঃ করিম, মেয়ে ফারহা প্রভা, ভাস্তি ফারহানা আক্তার ইভা, এবং ভাতিজা নির্জন আহমেদ পাপ্পু। উল্লেখ্য, গত শুক্রবার রাত ৩টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে অভিযান চালিয়ে বাবুল সরদারকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে এবং একজন সাধারণ কৃষক বলে পরিবারের দাবি। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল