banglahour
সেনাবাহিনীর স্পষ্ট ব্যাখ্যা

পুলিশ কর্তৃক সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত সেনাসদরের চিঠি নিয়ে বিভ্রান্তি

জাতীয় | বাংলা আওয়ার ডেস্ক

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদর থেকে প্রেরিত একটি প্রশাসনিক চিঠি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। চিঠিটিতে বাংলাদেশ পুলিশের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেনা সদস্যদের হেনস্তার অভিযোগের একটি তালিকা চাওয়া হয়েছিল। বিষয়টি ঘিরে জনমনে এবং বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানোর প্রেক্ষিতে সেনাবাহিনী আজ এক বিবৃতিতে বিষয়টির সঠিক ব্যাখ্যা দিয়েছে।

সেনাসদর জানিয়েছে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত 'জাতীয় স্বাধীন তদন্ত কমিশন'-এর চাহিদার ভিত্তিতেই উক্ত চিঠি ইস্যু করা হয়েছিল। কমিশনের অনুরোধ অনুযায়ী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হলেও পরে সেনাসদর তাৎক্ষণিকভাবে চিঠিটির কার্যক্রম বাতিল করে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনাকে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টির জন্য অপব্যবহার করছে। সেনাবাহিনী ও পুলিশ দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সেনাসদর সকলকে অনুরোধ জানিয়েছে, এ সংক্রান্ত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার থেকে বিরত থাকতে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল