banglahour

বান্দরবানে গভীর রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে ককটেল হামলা ও ভাঙচুর

অপরাধ | বান্দরবান প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ১২:০৮ অপরাহ্ন

বান্দরবানের শহরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুলাই) রাতের এই ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়াস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তারা অফিসের দরজা ভেঙে টেবিল-চেয়ার, টেলিভিশন, গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ দলীয় সাইনবোর্ড ও শীর্ষ নেতাদের ছবি ভাঙচুর করে। সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনের অংশ সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ঘরানার কিছু ব্যক্তি ওই কার্যালয়টি দখলের চেষ্টা করে আসছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যেই এই হামলা হতে পারে বলে তাদের ধারণা। তারা আরও বলেন, সম্প্রতি এলাকায় আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা ও ব্যবসায়ীদের নিয়ে গোপন বৈঠকের খবর পাওয়া যাচ্ছিল, যার প্রেক্ষিতে এই হামলা পরিকল্পিত বলে মনে করছেন তারা। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা পার পাবে না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল