banglahour

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | এমদাদুল ইসলাম ভুট্টো, প্রতিনিধি, ঠাকুরগাঁও।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ২:১২ অপরাহ্ন

গুপ্তচর সংগঠনের মাধ্যমে ‘মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি ও দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ।সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল ইসলাম কামু এবং ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা।বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রশ্রয়ে গুপ্তচরচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।এসময় সমাবেশস্থলে ছাত্রদল কর্মীরা একাত্তরের রাজাকারেরা হুঁশিয়ার, শিক্ষার পরিবেশ ধ্বংস করতে দেব না, গুপ্তচর চক্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ—ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ছাত্রদল নেতারা অবিলম্বে এ ধরনের ষড়যন্ত্র বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল