banglahour

জনগণের ভাগ্য তৈরি করতে এসেছি, এখানে দুর্নীতি কিসের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৭:৪১ পূর্বাহ্ন

ঢাকা: আমরা জনগণের ভাগ্য তৈরি করতে এসেছি, জনগণের কল্যাণে কাজ করতে এসেছি, এখানে দুর্নীতি কিসের। গত ১৪ বছরে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, আপনারা আস্থা রাখতে পারেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা জনগণ সাথে আছে। কারণ, আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশ আরো এগিয়ে যাবে। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ রুখতে পারবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক প্রকল্প পরিচিতি তুলে ধরেন। 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল