banglahour

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

অপরাধ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৬:১৯ অপরাহ্ন

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ধর্ষণের শিকার গৃহবধূ নিজেই বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও রফিক (৩৯)। ভুক্তভোগী গৃহবধূ দেওবাড়ি গ্রামের বাসিন্দা। জানা গেছে, তাঁর স্বামী বাকপ্রতিবন্ধী। মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই রাতে শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধের কারণে কাউকে কিছু না বলে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন গৃহবধূ। রাতের কোনো এক সময়ে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে এবং কৌশলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। ভিকটিম সাহস করে সোমবার সকালে সখিপুর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন ভুক্তভোগীর স্বামী বাকপ্রতিবন্ধী। পারিবারিক বিরোধের জেরে তিনি বাবার বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন,২ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সব অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল