banglahour

তেঁতুলিয়া গ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় ১জন গ্রেপ্তার

অপরাধ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৬:২৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিহাব (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শিহাব জীবননগর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনার ৫ দিন পর সোমবার (১৪ জুলাই) ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, গত বুধবার (৯ জুলাই) জীবননগর পৌর এলাকায় এই ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় মেয়ের মা শাহানাজ খাতুন বাদী হয়ে জীবননগর থানায় অভিযুক্ত শিহাবের বিরুদ্ধে একটি মামলা করে। পরবর্তীতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিললে ৭এর ৯/৪ খ ৩০ ধারায় জীবননগর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হলে, সেই মামলায় শিহাবকে গ্রেপ্তার দেখানো হয়।
ছাত্রীর মা শাহানাজ বলেন, 'আমি গৃহিণী। আমার মেয়ের বয়স ৭ বছর। মেয়ে মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। গত বুধবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে আমার মেয়ে মাদ্রাসা থেকে বাড়ী ফিরছিল। এ সময় শিহাব রাস্তায় তাকে একা পেয়ে  বার্গার এবং চিকেন খাওয়ানোর লোভ দেখায়। তারপর শিহাব ও তার সাথে থাকা আরও দুজন মোটরসাইকেলে করে আমার মেয়েকে নিয়ে জীবননগরের 'দি রয়েল ক্যাফেতে' যায়। সেখানে আমার মেয়েকে বার্গার, চিকেন খাওয়ানো শেষ করে মোটরসাইকেলে করে তারা বাঁকা গ্রামের রাস্তায় নিয়ে যায়। পরে শিহাব আমার মেয়েকে কোলে করে নিয়ে  গিয়ে বাঁকা গ্রামের ফাঁকা মাঠের মধ্যে খোকন মাস্টারের পরিত্যক্ত ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে শিহাব ও তার সঙ্গীরা মোটরসাইকেলে করে আমার মেয়েকে নতুন তেঁতুলিয়া মসজিদের পাশে রেখে চলে যায়।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, ওই ছাত্রীর মা রবিবার (১৩ জুলাই) রাতে জীবননগর থানায় উপস্থিত হয়ে ধর্ষণের চেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়। এরপর আমরা অভিযোগের ভিত্তিতে শিহাবকে আটক করি। তাঁকে জিজ্ঞাসাদে আমরা ঘটনার সত্যতা পাই। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে জীবননগর থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন। শিহাবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল