banglahour

বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা তারেক শামস খান গ্রেফতার

অপরাধ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৭:১৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।তারেক শামস খান হিমু টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা ও মৃত হুমায়ুন খানের ছেলে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ‘ঈগল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থেকেই আটক করে এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দুপুরে তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।তবে কী অভিযোগে মামলা হয়েছিল, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল