
(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:২৯ অপরাহ্ন
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আজ দুপুরে কালিবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় শহরের রথখলা মাঠে। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন
সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ সারাদেশে রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও অব্যবস্থাপনার কারণে মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। গুম, খুন, ধর্ষণ, ডাকাতি বেড়ে যাওয়া প্রমাণ করে দেশে সুশাসনের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।মিছিলে আরও অংশ নেন—জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, ওয়ালীউল ইসলাম রাসেল, আমিরুজ্জামান শরীফ, মতিউর রহমান মতি,
কাজী মামুনুর রশীদ, মিজানুর রহমান, শফিকুর রহমান অপু,
আলম খান, মাসুম বিল্লাহ, জাকারিয়া আহমেদ, শহীদ্দুজ্জামান তারেক
সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুরো শহরজুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর পরিবেশ।