banglahour

আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার শরীফ খাঁ হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন

ঢাকা: বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চানপুর গ্রামের শরীফ খাঁ হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি মোঃ জাকির হোসেন খাঁ (৪৭)কে রাজধানীর দক্ষিন খান এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তার বাবার নাম আমানত খান। বাড়ী ব্রাাহ্মণবাড়িয়া।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারী) ভোর ৫ টায় তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ই আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে তার চাচাতো ভাই ভিকটিম শরীফ খাঁ কে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তার নামে গ্রেফতারী আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। 
আসামী মোঃ জাকির হোসেন খাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল