banglahour

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

অপরাধ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:৩৬ অপরাহ্ন

সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই ২০২৫ তারিখে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে বিজিবি।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবি’র আওতাধীন সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া এবং উৎমা বিওপি সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়। আটককৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে:

ভারতীয় শাড়ি

স্কিন ব্রাইট ক্রিম

সুপারি, চিনি, জিরা

বিড়ি, টমেটো, সাবান

আইবল ক্যান্ডি, চকলেট

মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট

মোটরসাইকেল

বিদেশি মদ ও বিয়ার

সিজার তালিকা অনুযায়ী আটককৃত পণ্যের মোট মূল্য দাঁড়ায় ১,২৭,৮৫,৬৯০ টাকা (এক কোটি সাতাশ লাখ পঁচাশি হাজার ছয়শত নব্বই টাকা)।৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এই সফল অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়।আটককৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তে চোরাচালান রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল