banglahour

যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে, সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে: পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ

রাজনীতি | এস. এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন:যারা শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে, তারা জাতির কুলাঙ্গার। আমরা তাদের খুঁজে বের করব, তাদের ছাড় দেওয়া হবে না।”মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বোদা উপজেলার ধানহাটি এলাকায় বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ আরও বলেন:আমরা যখন রাজপথে আন্দোলন করেছি, তখন কোনো গুপ্ত সংগঠনের কাউকে পাইনি। আজ যারা গোপনে অপতৎপরতা চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে অস্থিরতা ছড়াচ্ছে—সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে । দেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার, এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধানহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বোদা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল